মুক্তবাণী অনলাইন

প্রকাশিত: মে ৫, ২০২৫, ১১:১৩ এএম

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নতুনধারা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৮:৩৮ পিএম

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এই রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্টেশন সূত্রে জানা গেছে, বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছানোর সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়।

ট্রেনটির যাত্রীরা জানায়, প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায়, একটি বগির চাকা ভেঙে গেছে এবং বগিটি লাইনচ্যুত হয়েছে। ঘটনার পর যাত্রীরা বগি থেকে নেমে যান । পরে ঘটনাস্থলে যায় রেল কর্তৃপক্ষ।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগি উদ্ধারের কাজ চলছে, ফলে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ঢাকার উদ্দেশে ছাড়বে

Link copied!